ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২২, ৩:৫০ অপরাহ্ণ • ৯৮ বার পঠিত
কুমিল্লায় ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ককটেল ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল নগরীর অশোকতলা বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হানিফ সরকার। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর বাগিচাগাঁও এলাকার নয়ন চক্রবর্তী (২৩), বিসিক শিল্প এলাকার রবিউল হোসেন (২২), ইয়াছিন হোসেন মাসুম ও দৌলতপুর কলোনী এলাকার গোলাম হোসেন সজিব (২২)। হানিফ সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে থানা শুক্রবার সন্ধ্যায় বিসিক শিল্প নগরী এলাকায় অভিযানে নামে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৪টি ককটেল ও ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন