ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন সংস্করণ
২৬ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ ১৩৯ বার পঠিত
কুমিল্লায় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার

কুমিল্লা টাইমস ডেস্ক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক পাচার ঠেকাতে গত এক মাস ধরে পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ডিবি পুলিশ একাই ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এছাড়া একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথ থাকায় কুমিল্লায় দীর্ঘদিন ধরেই চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক পাচারের ঝুঁকি রয়েছে। এ অবস্থায় ঈদকে সামনে রেখে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে পশুবাহী যান চলাচল, মার্কেট এলাকা এবং ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

অভিযানে কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারদের অনেকেই পেশাদার ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য।

এদিকে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। ডিবির বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল সিগারেট, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। মহাসড়কে পশুবাহী যান ও যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন