ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কায়কোবাদের পক্ষ থেকে শ্রীকাইলে যানবাহন শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

অনলাইন সংস্করণ
৯ মার্চ ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ণ • ৯৭ বার পঠিত
কায়কোবাদের পক্ষ থেকে শ্রীকাইলে যানবাহন শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার পক্ষ থেকে তৃতীয় ধাপে মুরাদনগরের শ্রীকাইলে যানবাহনের ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শ্রীকাইল বাজারের পাঁচ শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। সাংসদ কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন'র সার্বিক তত্বাবধানে ইফতার মুরাদনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইফতার বিতরণ কার্যক্রম চলছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান, সাবেক সহ-সভাপতি শরীফ হোসেন সরকার, সাবেক ছাত্রনেতা রায়হান, সৌরভ মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিন, সদস্য ইয়াসির আরাফাত, সাবেক সদস্য এম,কে,আই জাবেদ, ছাত্রদল নেতা নাছির উদ্দীন খান, শামসুদ্দিন, রাসেল আহাম্মেদ, সাদেক, সাইফুল, শাহাবুদ্দিন, ইকরাম,আব্দুর রহমান সোহেল শ্রীকাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জুয়েল সরকার। কাজী শাহ আরেফিন বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে অনেক শ্রমজীবী রোজাদার সময় মতো ইফতার করতে পারে না, আবার কিছু দরিদ্র মানুষ ইফতার কেনার সামর্থ্য নেই। তাদের জন্য কায়কোবাদ দাদার পক্ষ থেকে মুরাদনগরের বিভিন্ন এলাকায় আমাদের ইফতার বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপ চলছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমার থাকবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন