ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ওয়ালট ১ লক্ষ টাকা প্রদান করলো করোনায় নিহত কুমিল্লার পুলিশ সদস্যের পরিবাকে

অনলাইন সংস্করণ
৩১ মে ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ • ১১৬ বার পঠিত
ওয়ালট ১ লক্ষ টাকা প্রদান করলো করোনায় নিহত কুমিল্লার পুলিশ সদস্যের পরিবাকে

ফয়সাল, স্টাফ রিপোর্টার

করোনা সংক্রমণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কাঠালিয়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের পরিবারকে গতকাল রোববার দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে ১ লাখ টাকা নগদ সহ্য়াতা প্রদান করেছে।

জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়াপ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ঢাকা মহানগরীর ওয়ারী জোনে কর্মরত ছিল। গত ২৮ এপ্রিল তিনি কর্তব্যরত অবস্থায় মারা যান। তিনি দেশের প্রথম পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী। তার মৃত্যুতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে সম্প্রতি আইজিপির নিকট এক লক্ষ টাকা দেওয়া হয়। এই অনুদানের চেকটি কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম পিপিএম (বার) বিপিএম নিকট আসলে তিনি বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম কে নিহতের পরিবারের কাছে টাকা হস্তান্তরের দায়িত্ব দেন।

রোববার দুপুরে বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম পিপিএম (বার) বিপিএম এর নির্দেশ মোতাবেক মৃত পুলিশ সদস্য মোঃ জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে এক লক্ষ টাকা অনুদানের চেক তার স্ত্রীর নিকট হস্তান্তর করেন।

এসময় বুড়িচং থানার এসআই সুজয় কুমার মজুমদার,এসআই নন্দন চন্দ্র সরকারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইতিপূর্বে জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম পিপিএম বার বিপিএম আইজিপির পক্ষ থেকে পাঠানো অনুদানের ৫ লক্ষ টাকার চেক সহ বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেন তার স্ত্রীর নিকট। বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, এ ধরনের পুলিশি সাহায্য সহযোগিতা অব্যবহত থাকবে সামনের দিকে।

আরও পড়ুন