ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

ঈদের দিন মোটরসাইকেল চালাতে গিয়ে নিহত ২

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২০, ৬:০৭ পূর্বাহ্ণ ৪০ বার পঠিত
ঈদের দিন মোটরসাইকেল চালাতে গিয়ে নিহত ২

দু’দিক থেকেই আসছিলো দুই মোটরসাইকেল। আচমকা ঘটে দু’টিতে মুখোমুখী সংঘর্ষ। এতে সড়কেই ঝরলো দুই যুবকের প্রাণ। পাশাপাশি আহত হয়েছে অপর দুইজন। মর্মন্তুদ ঘটনাটি ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা এলাকার।

শনিবার (১ আগস্ট) বিকেলে জেলার সরাইল উপজেলা এলাকার ভৈশামুড়া নামক স্থানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহতেরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের ইব্রাহিম খানের পুত্র মো. ফাহিম খান (১৮) এবং নরসিংদী জেলা সদরের বড়বাজার এলাকার আবদুর রউফের পুত্র মো. শরীফ (৩০)। এদিকে এই ঘটনায় আহতেরা হলেন কনক দাস (৩৫) ও ইমরান খান (২৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে বেড়াতে বের হয় মোটরসাইকেল আরোহী ওই যুবকেরা। একরকম ফাঁকা রাস্তায় মনের আনন্দেই চলছিলো তাদের মোটরবাইক। বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার ভৈশামুড়া এলাকার বাঁকে দুই দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মধ্যে ঘটে ভয়াবহ মুখোমুখী সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলের চালক শরীফ মারা যান। আহত হয় অপর তিনজন। গুরুতর আহত ফাহিম, ইমরান ও কনককে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। কনক ও ইমরানকে করা হয় হাসপাতালে ভর্তি।

খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন