ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

ঈদুল ফিতর উপলক্ষে মুরাদনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৬ মে ২০২১, ৮:১৪ পূর্বাহ্ণ ৩৭ বার পঠিত
ঈদুল ফিতর উপলক্ষে মুরাদনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে উৎসব মূখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দর্শকদের সমাগমের মধ্য দিয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ পশ্চিম পাড়া মাঠে সুমন হাসান একাদশ বনাম নাজমুল হাসান একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইঞ্জিঃ আব্দুস ছাত্তার (রেজা) সহকারী অথরাইজড অফিসার, রাজউক। এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক সরকার মজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোসলেম, রফিক মিয়া, মোঃ আক্কাস, মোঃ জয়নাল, মোঃ রুবেল, মোঃ ফারুকসহ এলাকার সর্বস্তরের জনগন। খেলাটির নির্ধারিত সময়ে সুমন হাসান একাদশ ১ এবং নাজমুল হাসান একাদশ ১ গোলে ড্র হলে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে ম্যাচের ফলাফল নির্ধারন করা হয়। ট্রাইবেকারে সুমন হাসান একাদশ ৪ ও নাজমুল হাসান একাদশ ৫ গোলে জয়লাভ করে। পরে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার প্রধান অতিথী ছাত্তার রেজার হাত থেকে গ্রহন করেন ইমন। সভাপতি জাহাংগীর আলমের হাত থেকে রানারআপ পুরষ্কার গ্রহন করেন সুমন হাসান। প্রধান মেহমান ফারুক সরকার মজিবের হাত থেকে বিজয়ী দলের পুরষ্কার গ্রহন করেন অধিনায়ক নাজমুল হাসান এবং সহঅধিনায়ক ইমরান নাজির। বিজয়ীরা পুরষ্কার গ্রহন করে বিজয়ের উল্লাসে মেতে উঠেন নাজমুল হাসান একাদশের সকল খেলোয়াররা।

আরও পড়ুন