ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আ’লীগ নেতাকে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

অনলাইন সংস্করণ
২৯ আগস্ট ২০২০, ২:১০ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
আ’লীগ নেতাকে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার জেলার তিতাস উপজেলা আওয়ামীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির মুন্সিকে মারধর করার ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। গত ২১ আগষ্ট মারধরের ঘটনার সাতদিন পর আদালতের নির্দেশে ২৩ জনের নামে তিতাস থানায় মামলাটি রুজু করা হয়। মামলার প্রধাণ আসামী উপজেলার ভিটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা। আওয়ামীলীগ নেতা জাকির মুন্সি জানান, গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে জাকির মুন্সি ও আবুল হোসেনের মধ্যে প্রতিযোগিতা হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার ছেলেদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আমার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে ২১ আগষ্ট আমার উপর হামলা করে চেয়ারম্যানের ছেলেরা। এখন টাকা পাওনার মিথ্যা অভিযোগ তুলছে আমার নামে।

আরও পড়ুন