ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

আবারও গ্রেপ্তার দেবীদ্বার সাবেক পৌর মেয়র শামিম

অনলাইন সংস্করণ
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ • ৯৬ বার পঠিত
আবারও গ্রেপ্তার দেবীদ্বার সাবেক পৌর মেয়র শামিম
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারো গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে কুমিল্লা শহর থেকে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার উদ্দেশ্যে দায়েরকরা মামলার আসামী হিসেবে ডিটেক্টিভ ব্রাঞ্চ(ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। আজ সোমবার তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। মেয়র শামিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছের দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভূক্ত ৭৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামী দেবীদ্বার পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামিম। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন। ছাব্বির হত্যা মামলায় মেয়র সাইফুল ইসলাম শামিম হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে আসেন। হাইকোর্টের ডিরেকশন অনুযায়ী ৮ সপ্তাহ পর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশনা অনুযায়ী কুমিল্লায় নিম্ন আদালতে হাজিরা দিতে এসে গত ১৭ জুন তিনি আটক হন। কুমিল্লার আদালতের জ্যেষ্ঠ বিচারক মাহবুর রহমান তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র। মেয়র শামিম সাবেক আওয়ামীলীগ মনোনীত সংসদসদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন ছিলেন। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলায় এজহারভূক্ত আসামি মেয়র শামিম। শামীম উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দেবীদ্বার পৌরসভা ২০০২ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা হওয়ার ২১ বছর পর আওয়ামী লীগের মনোনীত প্রথম মেয়র পদে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম শামীম নির্বাচিত হয়েছিলেন । নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম শামীম বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অর্থাৎ ২০২৩ সালের ১৭ জুলাই পৌর সভার প্রথম নির্বাচনে ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে,- ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবুবকরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার উদ্দেশ্যে দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামী ছিলেন মেয়র শামিম।

আরও পড়ুন