ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

অবশেষে উচ্চতর গ্রেড পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

অনলাইন সংস্করণ
৭ আগস্ট ২০২০, ৬:২৯ পূর্বাহ্ণ ৫৪ বার পঠিত
অবশেষে উচ্চতর গ্রেড পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

ডেস্ক রিপোর্টঃ

অবশেষে টাইম স্কেলের বদলে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকদের চাকরির ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এই নির্দেশ দেয়।

এর আগে গত ২৪ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় উচ্চতর গ্রেডের বিষয়ে সিদ্ধান্ত হয়। তখন বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই মাঠপর্যায় থেকে টাইমস্কেলের বদলে উচ্চতর গ্রেডের আবেদন নেওয়া শুরু হবে।

দীর্ঘদিন আটকে থাকার পর গত ৩১ মে বিষয়টি স্পষ্ট করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেন, চাকরির ১০ বছর পূর্তিতে শিক্ষকরা একটি উচ্চতর গ্রেড পাবেন। তবে, ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাবেন কিনা বা দ্বিতীয় উচ্চতর গ্রেড শিক্ষকরা কবে পাবেন, তা আদালত নির্ধারণ করবেন।

এমপিও নীতিমালায় ১০ বছর পূর্তি এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার কথা ছিল। তবে বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা থাকায় গত মার্চ মাসে অর্থ মন্ত্রণালয়ের কাছে বিষয়টির স্পষ্টীকরণ চেয়ে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন