ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় লাখো মানুষ

অনলাইন সংস্করণ
২১ নভেম্বর ২০২০, ৪:৪১ অপরাহ্ণ • ১৩৮ বার পঠিত
অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় লাখো মানুষ
ডেস্ক রিপোর্টঃ
লাখো মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাদ আসর আড়াইবাড়ি আলিয়া মাদরাসা সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী। জানাজা শেষে দরবার শরীফ মসজিদ সংলগ্ন পিতা ও দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় মরহুমের লাশ ঢাকা থেকে কসবা আড়াইবাড়ী পৌঁছে। এসময় লাশবাহী গাড়ি মরহুমের প্রিয় ক্যাম্পাস মাদরাসা মাঠে রাখা হয়। প্রিয় আল্লামাকে এক নজর দেখতে ভিড় জমায় হাজার হাজার ভক্ত ও মুসল্লীরা। এসময় শোকাহত তাওহীদী জনতার আল্লাহু আকবর ধ্বনি ও কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ আসর জানাজা হলেও যোহরের আগে থেকেই কানায় কানায় ভরে যায় মাদরাসা ময়দান। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ, পার্শবতী ফসলের মাঠ, মাদরাসার প্রতিটি কক্ষ, ছাদ ও রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ হাফেজ মাওলানা আব্দুস সোবহান। জানাজাপূর্ব বক্তব্য রাখেন সোনাকান্দার পীর মাওলানা মাহমুদুল হাসান, নাগাইশের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. রাশেদুল কাউছার জীবন ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। এদিকে তার আকষ্মিক মৃত্যুতে (ব্রাহ্মণবাড়িয়া-৪) কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। গোলাম সারোয়ার সাঈদী এদেশের প্রখ্যাত বুজুর্গানে আলেমে দ্বীন সৈয়দ আজগর আহাম্মদের দৌহিত্র ও মাওলানা গোলাম হাক্কানী পীর সাহেবের ছেলে।

আরও পড়ুন