ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

অনলাইন সংস্করণ
২৫ জুলাই ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ ১৫৫ বার পঠিত
বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

বাঙ্গরা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বাংগরা বাজার থানাধীন ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব ও ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে এক আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার শুভেচ্ছা জানান এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে আশীর্বাদ ও প্রার্থনা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক দুলাল দেবনাথ, বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুরসহ ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।

বিশিষ্ট সমাজকর্মী অসিত বরণ সরকার (শংকর)-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের সাধারণ সম্পাদক সমীর সাহা, কোষাধ্যক্ষ সঞ্জিত পোদ্দার, শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরের সভাপতি রতন কুমার দাস, রামচন্দ্রপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রাজীব কুমার সাহা, সাধারণ সম্পাদক দীনবন্ধু সরকার, শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দিরের সেবায়েত নিতাই দয়াল দাস (নির্মল), অনুপম দেবনাথ, শম্ভু সাহা, বিজয় কৃষ্ণ সরকার, লিটন দাস, সঞ্জয় কুমার পাল, শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরের সেবায়েত শ্যামরুপ দাস (শ্যামল) এবং শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সেবায়েত রামু আচার্য।

এছাড়া উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর জগন্নাথ যুব সংঘের সভাপতি দিলীপ পাল, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন পাল ও কোষাধ্যক্ষ চৈতন্য পালসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্টো রথযাত্রা উপলক্ষে রামচন্দ্রপুরের বিভিন্ন মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা, পূজা-অর্চনা, হরিনাম কীর্তন, আনন্দ শোভাযাত্রা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

রথযাত্রাটি রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আমিননগর মোড়, অধ্যাপক আবদুল মজিদ কলেজ ও জায়েদ আলী মার্কেটসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামচন্দ্রপুর উত্তর বাজার বাবু নেপাল সাহার দোকানের সামনে এসে আনন্দমুখর পরিবেশে শেষ হয়।

আরও পড়ুন