ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন নিবন্ধনের অনুমতি

অনলাইন সংস্করণ
৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৪১ অপরাহ্ণ • ৭৫ বার পঠিত
৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন নিবন্ধনের অনুমতি
সিনিয়র করেসপন্ডেন্ট (ঢাকা) : দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।  শুক্রবার (৪ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করা হলো। প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৯২টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে। এর আগে, গত ৩০ জুলাই নিবন্ধনের জন্য অনুমতি পায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল। প্রকাশিত তালিকায় দেশে প্রতিষ্ঠিত অনেক পত্রিকার নাম আসেনি। অনলাইন নিবন্ধনের অনুমতি পাওয়া ঢাকা মহানগরের দৈনিক পত্রিকাগুলোর তালিকা: বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল, সংবাদ, ভোরের কাগজ, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, আজকালের খবর, ঢাকা প্রতিদিন, বর্তমান, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, সময়ের আলো, যায় যায় দিন, লাখোকণ্ঠ, বাংলাদেশের আলো, দেশ রূপান্তর, দৈনিক ঢাকা টাইমস, দৈনিক বাংলা, জাগরণ, বাংলাদেশ জার্নাল, আমার সময়, আমাদের নতুন সময়, নয়াদিগন্ত, আমার বার্তা, দিনকাল, বাংলাদেশ কণ্ঠ, নবচেতনা, হাজারিকা প্রতিদিন, সংবাদ সারাবেলা, অগ্নিশিখা ও জবাবদিহি। ইংরেজি দৈনিক পত্রিকার তালিকা: এশিয়ান এইজ, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এইজ, অবজারভার, ডেইলি স্টার, ডেইলি সান, ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন। বিভাগীয় শহরের দৈনিক পত্রিকার পোর্টালের তালিকা: ময়মনসিংহের স্বদেশ সংবাদ ও জাহান। চট্টগ্রামের আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, আমাদের চট্টগ্রাম, নয়াবাংলা, সুপ্রভাত বাংলাদেশ, সাঙ্গু, পূর্বতারা, চট্টগ্রাম প্রতিদিন ও ডেইলি পিপলস ভিউ। রাজশাহীর সোনার দেশ, সোনালী সংবাদ, সানশাইন, দৈনিক বার্তা। রংপুরের দৈনিক পরিবেশ, প্রথম খবর, যুগের আলো ও দাবানল। খুলনার পূর্বাঞ্চল, প্রবাহ, সময়ের খবর ও প্রবর্তন। বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকের পরিবর্তন, শাহনামা ও কীর্তনখোলা। সিলেটের দৈনিক সিলেটের ডাক, জালালাবাদ, সবুজ সিলেট, শ্যামল সিলেট, কাজিরবাজার, জৈন্তাবার্তা ও শুভ প্রতিদিন।

আরও পড়ুন