ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

২০২১ সালের সরকারি ছুটির চূড়ান্ত তালিকা প্রকাশ

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২০, ৫:১৩ পূর্বাহ্ণ • ১০২ বার পঠিত
২০২১ সালের সরকারি ছুটির চূড়ান্ত তালিকা প্রকাশ
অনলাইন ডেস্কঃ
২০২১ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত হয়েছে। তালিকাটি অনুমোদনের জন্য আজ রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকর উঠতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২১ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি আট দিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি হলেও এর মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে সাত দিন। এসংক্রান্ত খসড়া ক্যালেন্ডার মন্ত্রিসভায় উঠানোর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই ২০২১ খ্রিস্টাব্দের ক্যালেন্ডার ছাপানোর প্রক্রিয়া শুরু হবে। তালিকা অনুযায়ী, শবেবরাত ২৯ মার্চ সোমবার, শবেকদর ১০ মে সোমবার, ঈদুল ফিতর ১৩ মে বৃহস্পতিবার, ঈদুল আজহা ২০ জুলাই মঙ্গলবার, আশুরা ১৯ আগস্ট বৃহস্পতিবার, ঈদে মিলাদুন্নবী (সা.) ১৯ অক্টোবর মঙ্গলবার। তবে চাঁদ দেখাসাপেক্ষে এগুলো এক দিন এদিক-ওদিক হয়ে থাকে, যা ক্যালেন্ডারে উল্লেখ করা থাকে। ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে। একইভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে দুই দিনের ঐচ্ছিক ছুটির বিধান রয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত। এর মধ্যে সাপ্তাহিক ছুটি চারটি শুক্রবার ও দুটি শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। নির্বাহী আদেশে ছুটির মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি (শনিবার) রয়েছে। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি ২২ দিন হলেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের কারণে এই ছুটি কার্যত ১৫ দিন। এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ৮ নভেম্বর বসছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তা অনুমোদনের জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে উঠছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের সরকারি ছুটির তালিকাও এই বৈঠকে উঠতে পারে। সূত্র জানায়, রাষ্ট্রপতির ভাষণ অনুমোদনের জন্যই জরুরি ভিত্তিতে আজকের বৈঠকটি ডাকা হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের সরকারি ছুটির তালিকাও এই বৈঠকে উঠতে পারে। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক সাধারণত প্রতি সোমবার অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গাপূজার কারণে আগামীকাল সোমবার সরকারি ছুটি। তাই চলতি সপ্তাহের মন্ত্রিসভার বৈঠক এক দিন এগিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে উপস্থিত থেকে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন