ঢাকা • ৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২০, ৮:৪০ পূর্বাহ্ণ • ৭৪ বার পঠিত
স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল
বিশেষ প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস সীমিত আকারে চলার পর আগামী ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে পর্যায়ক্রমে ১০০টি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরপর লোকাল ও মেইল u চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। গতকাল রবিবার রাজধানীর রেলভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলের মহাপরিচালক শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের। বর্তমানে ৩৪টি আন্তঃনগর ট্রেন (আপ এবং ডাউন) চালু আছে। আগামী ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে পর্যায়ক্রমে ১০০টি আন্তঃনগর ট্রেন চালু করা হবে। সূত্র জানায়, ১৬ আগস্ট থেকে কোনো কোনো আন্তঃনগর ট্রেন চালু করা হবে, এর একটি তালিকা করার জন্য রেলের পরিচালন (অপারেশন) বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ট্রেন চলাচল বাড়লেও স্বাস্থ্যবিধির ব্যাপারে কড়াকড়ি অব্যাহত থাকবে। ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রেখেই টিকিট বিক্রি করা হবে।

আরও পড়ুন