ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

সৌদি আরবে গ্রেপ্তারযোগ্য অপরাধের তালিকা প্রকাশ

অনলাইন সংস্করণ
২২ আগস্ট ২০২০, ৮:১১ পূর্বাহ্ণ • ৯০ বার পঠিত
সৌদি আরবে গ্রেপ্তারযোগ্য অপরাধের তালিকা প্রকাশ
অনলাইন ডেস্কঃ গ্রেপ্তারযোগ্য কর্মকাণ্ড হিসেবে ২৫টি বড় অপরাধের তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা প্রধানের সম্মতিক্রমে ফৌজদারি আইনে গ্রেফতারের প্রয়োজনীয়তা সম্পন্ন অপরাধগুলোর বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ বিন আবদুল্লাহ আল মুয়া’জাব। শুক্রবার স্থানীয় ওকাজ পত্রিকা এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে গ্রেপ্তারযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ, ইচ্ছাকৃত বা আংশিক ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অপরাধ বা তিন বছরেরও বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ। নতুন ঘোষণা অনুসারে জনগণ, সংস্থা বা প্রাতিষ্ঠানিক তহবিলের অর্থ আত্মসাৎ, ২০ হাজার রিয়ালের বেশি আর্থিক জালিয়াতি এবং ইচ্ছাকৃত হামলাও গ্রেফতারযোগ্য অপরাধ। পিতামাতার ওপর আক্রমণ, হত্যার অভিপ্রায়ে অনুপ্রবেশ, অশালীন লাঞ্ছনা, চুরি, দলবদ্ধ অপরাধ, গাড়ি চুরি এবং পতিতাবৃত্তি সম্পর্কিত ক্রিয়াকলাপে গ্রেফতারের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের প্রয়োজন হয় এমন অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে মাদক বিক্রি, উৎপাদন, চোরাচালান বা কাছে রাখা। সড়ক দুর্ঘটনায় চালক মাদক, মাদকজাত দ্রব্য বা মানসিক উত্তেজক বস্তুর প্রভাবে থাকলে সেটিও গ্রেফতারযোগ্য অপরাধ। এছাড়া, নিরাপত্তা কর্মকর্তার ওপর হামলা বা তার সরকারি যানবাহন বা সরঞ্জামাদির ক্ষতি করা, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, ব্ল্যাকমেইল, অপহরণসহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক জালিয়াতিও সৌদিতে গ্রেপ্তারযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। সূত্র: আরব নিউজ

আরও পড়ুন