ঢাকা ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

সিনহাকে যেখানে গুলি করা হয় তা ছিলো এপিবিএনের চেকপোস্ট

অনলাইন সংস্করণ
১১ আগস্ট ২০২০, ৩:১৩ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
সিনহাকে যেখানে গুলি করা হয় তা ছিলো এপিবিএনের চেকপোস্ট
অনলাইন ডেস্কঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে যেখানে গুলি করা হয় তা ছিলো এপিবিএনের চেকপোস্ট। এখানে শুধু এপিবিএনের সদস্যরাই দায়িত্ব পালন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক। অভিযানের আগে এপিবিএনকে কোনো তথ্য দেয়া হয়েছিলো কিনা তাও স্পষ্ট জানা যায়নি। আর যাদের অভিযানে মৃত্যু হয়, তাদের পরনে পুলিশের পোশাক ছিল না; সবাই ছিলেন সাদা পোশাকে। শামলাপুর চেকপোস্টটি বেশ ব্যতিক্রম। চেকপোস্টের পাশেই জনাকীর্ণ বাজার, আছে মসজিদও। প্রতিদিনের মতো ঘটনার রাতে এশার নামাজ পড়ে মসজিদের ভেতরেই বসেছিলেন বায়তুন নুর জামে মসজিদের ইমাম হাফেজ শহীদুল ইসলাম। একটি গুলির আওয়াজ শুনে ছাদে আসেন। যেখান থেকে ঘটনাস্থলের দূরত্ব ২০ গজের মধ্যে। বায়তুন নুর জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ শহীদুল ইসলাম বলেন, 'গুলির শব্দ শুনে ছাদে আসলাম। ছাদে আসার পর দেখলাম পরপর আরো তিনটি গুলি করা হলো। যাকে গুলি করছিল তিনি হাত উপরে তুলে হাঁটু গেড়ে বসেছিলেন।' যিনি গুলি করেছেন তিনি সিভিল পোশাকে ছিলেন বলেও উল্লেখ করে করেন মসজিদের ইমাম। শামলাপুর চেকপোস্ট যেখানে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করা হয় মঙ্গলবার সেখানে দেখা যায় তিনজন এপিবিএনের সদস্য দায়িত্ব পালন করছেন। কোনো বক্তব্য দিতে রাজি না হলেও জানালেন, তিনদিন হলো তারা এই চেকপোস্টে যোগ দিয়েছেন। এই পোস্টে পুলিশের কোনো সদস্য দায়িত্ব পালন করেন না। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকতসহ কয়েকজন পুলিশ সদস্য ছিলেন সাদা পোশাকে। প্রদীপ কুমার ও লিয়াকত ছাড়া অন্যদের স্থানীয়রা চিনতে পারেননি। এই অভিযান কতটা যৌক্তিক ছিল তা জানতে টেলিফোনে কথা হয় ১৬-এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার হেমায়েতুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এ চেকপোস্টে এপিবিএন'র সদস্যরাই দায়িত্ব পালন করেন। তবে, এ চেকপোস্টের পাশে জেলা পুলিশের তদন্ত কেন্দ্র আছে। সেখানে একজন ইনচার্জের তত্ত্বাবধানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাড়ি তল্লাশি করেন। ঘটনার দিন এপিবিএনের সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আর পাশেই জেলা পুলিশের তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ইনচার্জ একটি গাড়ি থামিয়ে তল্লাশি করেন। এদিকে, টেকনাফ থানার নতুন ওসি জানালেন, পুলিশ আইন মেনে যেন কাজ করেন, সে দিকে লক্ষ্য রাখবেন। ৩১শে জুলাই রাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ থানার শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। সুত্রঃ ডিবিসি

আরও পড়ুন