ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

সাবেক মন্ত্রী কায়কোবাদ এর মামলা প্রত্যাহারে দাবি হেফাজতে ইসলামের

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ • ৮০ বার পঠিত
সাবেক মন্ত্রী কায়কোবাদ এর মামলা প্রত্যাহারে দাবি হেফাজতে ইসলামের
  • সাজ্জাদ হোসেন শিমুল:
মুরাদনগরের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর দাদা ছিলেন হাকিমুল উম্মত আশ্রাফ আলী থানভী রহঃ এর সহপাঠী। তিনি এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কায়কোবাদ ও আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন।
মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ইসলামি মহাসম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন। দোয়া ও মোনাজাতে হেফাজতে ইসলামের আমির সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর সুস্থতা কামনায় দোয়া করেন। মহান আল্লাহ কায়কোবাদকে আরো সম্মানিত করুন বলে দোয়া করেন তিনি।
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান মাহফিলে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, নির্বাহী আদেশে মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর মামলা প্রত্যাহার করে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনুন।
তিনি বলেন, আওয়ামী লীগের হাতিয়ার ছিল মিথ্যা বানোয়াট মামলা। আলেম ওলামাদের সাথে কায়কোবাদ দাদার সম্পর্ক দীর্ঘদিনের। তার আহবানে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফী রহঃ এ মাহফিলে এসেছিলেন। তিনি আলেমদের মোহাব্বত করেন। অবিলম্বে তার বিরুদ্ধে করা মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে।
কারানির্যাতিত হেফাজত নেতা আল্লামা মামুনুল হক কায়কোবাদকে 'ভাইজান' সমন্ধ করে বলেন, এই জনপদের মজলুম জননেতা জনপ্রিয় সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ভাইজানের কথায় আজ এ মাহফিলে এসেছি। ওমরাহ থেকে আসার পর বিশ্রামের সুযোগ পায়নি। ভাইজানের কথা ফেলতে পারি না।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী তার বক্তব্যে বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে মজলুম জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাকে স্বসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ১৩৩তম মহা সম্মেলনে হাজার হাজার মুসুল্লিদের উপস্থিতিতে কুরআন হাদিসের আলোচনা পেশ করেন দেশ বরেণ্য আলেম ওলামাগন।
আলোচনার ফাঁকে ফাঁকে মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর প্রশংসা ও তার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান আলেম ওলামারা

আরও পড়ুন