ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

অনলাইন সংস্করণ
২০ এপ্রিল ২০২৩, ৯:২৪ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন
  • সাজ্জাদ হোসেন শিমুল, কুমিল্লা টাইমস:
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক আমাদের সময় ও কুমিল্লার কাগজের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি ও দেবিদ্বার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে মুরাদনগর প্রেসক্লাব। বুধবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মুরাদনগর—কোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন করে মুরাদনগর প্রেসক্লাব। মানববন্ধনে দেবিদ্বারে ইফতার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ছবি তোলার জের ধরে সাংবাদিক শাহীন আলমকে তুলে নিয়ে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ব্যুরো আবুল খায়ের, মুরাদনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহাবুব আলম আরিফ ও দৈনিক মাতৃভূমির খবরের কুমিল্লা ব্যুরো আহসান হাবীব শামীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দেশরূপান্তর ও দৈনিক ভোরের কলাম এর প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের মুরাদনগর সংবাদদাতা মোশাররফ হোসেন মনির, দৈনিক ইনকিলাবের মুরাদনগর সংবাদদাতা মো: মনির হোসেন, দৈনিক সরেজমিনের কুমিল্লা ব্যুরো কেএম শারফিন শাহ্, এশিয়ান টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি রাহাত হোসেন, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফাহাদ রহমান, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম এইচ শুভ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আরিফ গাজী, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি দুলাল আহম্মেদ, দৈনিক মুক্তির লড়াই এর সাজ্জাদ হোসেন শিমুল, সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির প্রতিনিধি ওসমান গনি, একুশে সংবাদ এর প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক গণমুক্তির আলমগীর হোসেন প্রমুখ। উল্লেখ্য: গত সোমবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে ইফতার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ছবি তুলতে গেলে সুযোগ পেয়ে বাবু নামের এক সন্ত্রাসী তার বাহিনী নিয়ে সাংবাদিক শাহীনের ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে রক্তাক্ত করে সেখান থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দ্বিতীয় দফায় মারধর করে ক্যামেরা এবং সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে শাহীনের স্ত্রীর কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুন