ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

সমুদ্রের নিচে মাছের সঙ্গে হানিমুন কাজলের

অনলাইন সংস্করণ
১৩ নভেম্বর ২০২০, ৫:৫৪ অপরাহ্ণ ৪২ বার পঠিত
সমুদ্রের নিচে মাছের সঙ্গে হানিমুন কাজলের
বিনোদন ডেস্কঃ
বিয়ের ঘোষণা থেকে শুরু করে হানিমুন পর্যন্ত- সব ধাপেই চমক দেখাচ্ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। প্রি-ওয়েডিং থেকে শুরু করে হলুদ, মেহেদি, বিয়ে, বিয়ে পরবর্তী ফটোশুট এবং ভিডিও– সব কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে যাচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি স্বামী গৌতম কিচলুকে নিয়ে মালদ্বীপে হানিমুনে গিয়েছেন এ অভিনেত্রী। গিয়েই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন একাধিক ছবি শেয়ার করছেন। আর তা নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা। হানিমুনে প্রতিদিন ৩৩ লাখ টাকা খরচ করছেন কাজল। এমন খবরের আলোচনা শেষ না হতেই নতুন ছবি প্রকাশ করেছেন কাজল। তাতে দেখা গেছে, মালদ্বীপের ওয়াটার রিসোর্টে পানির নিচে বদ্ধ ঘরে মাছেদের সঙ্গে কাজল ও কিচলু। কাজলের শেয়ার করা ছবিগুলো দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। ৩০ অক্টোবর মুম্বাইয়ের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কাজল। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এর আগে, গত আগস্টে গোপনে আংটিবদল করেছিলেন তারা। আংটিবদল গোপনে হলেও বিয়ের সব আয়োজন সেরেছেন জমকালোভাবেই। ২০০৪ সালে ‘কিউ! হো গায়া না’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল। ২০০৭ সালে ‘লক্ষ্মী কালিয়ানাম’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ ঘটে। তিনি প্রথম সফলতা পেয়েছিলেন ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চান্দামামা’ সিনেমায় কাজ করে। তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মগধিরা’ সিনেমার পর আর পেছনে ফিরতে হয়নি এই অভিনেত্রীকে। বলিউডের ‘সিংহাম’ সিনেমায় অভিনয় করেও সাড়া ফেলেছিলেন কাজল। সংবাদঃ সময় টিভি

আরও পড়ুন