ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

শুক্রবার বসছে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২০, ৪:১১ অপরাহ্ণ ৪৩ বার পঠিত
শুক্রবার বসছে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান
অনলাইন ডেস্কঃ
আবহাওয়া অনুকূলে থাকলে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান শুক্রবার (৬ই নভেম্বর) বসানো হবে। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৪০০ মিটার। বৃহস্পতিবার (৫ই নভেম্বর) নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) মো. দেওয়ান আব্দুল কাদের এ তথ‌্য নিশ্চিত করে জানান, বিকেলে ৩৬তম স্প্যানটি মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২ ও ৩ নম্বর পিয়ারের কাছে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে এটা বসানো হবে। তিনি আরও জানান, এ মাসে আরও তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ই নভেম্বর ৩৭তম, ১৬ই নভেম্বর ৩৮তম ও ২৩শে নভেম্বর ৩৯তম স্প্যান বসানো হবে। উল্লেখ‌্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন।

আরও পড়ুন