ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন সংস্করণ
১৭ অক্টোবর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ণ • ৬০ বার পঠিত
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • কুমিল্লা টাইমস ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লার পুলিশ লাইন্স এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আল-আমিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লায় নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার কর হয়। বুধবার (১৬ অক্টোবর) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। আল-আমিন জেলার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা এলাকার জুয়েল সরকারের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। স্থানীয় সূত্র মতে, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুব, স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। হামলার ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া হামলায় আহত হয় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। হামলার সময় তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। ওসি মহিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে আল-আমিন সরকারকে নগরীর ঝাউতলা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা এবং মুরাদনগর থানায় তিনটি মামলা রয়েছে। বুধবার বিকেল ৩টায় আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন