ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণে থানায় মামলা,  ধর্ষক আটক

অনলাইন সংস্করণ
৬ অক্টোবর ২০২০, ৪:৩৫ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণে থানায় মামলা,  ধর্ষক আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণের অভিযোগে আবির হোসেন (২৬) নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ই অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।আটক আবির হোসেন শার্শা সদর ইউনিয়নের নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত মৌলী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী এনামুলের ছেলে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন বলেন, বিকালে গৃহ পরিচারিকা থানায় ধর্ষণের একটি মামলা করে।পরে এ বিষয়ে খোঁজ নিয়ে সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিমের আলামত পরীক্ষার জন্য বুধবার সকালে যশোর হাসপাতালে পাঠানো হবে।
দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা। এই সহিংসতা, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সর্বস্তরের মানুষ।
তথ্য অনুসন্ধানে জানা যায়,বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)'র তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৯৭৫ জন নারী। এরমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন এবং আত্মহত্যা করেছেন ১২ নারী।

আরও পড়ুন