ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

লাকসামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ ডাকাত

অনলাইন সংস্করণ
২২ অক্টোবর ২০২০, ৯:৫৮ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
লাকসামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ ডাকাত
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার লাকসামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে তিনটায় পৌর শহরের শ্রীপুর দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা ধাওয়া করে এবং সড়ক ব্যারিকেড দিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ৬ ডাকাতকে আটক করে। পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে লাকসাম পৌরসভার মিশ্রি গ্রামের ভিতর দিয়ে শ্রীপুর গ্রামে প্রবেশ করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে এবং ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। ওই সময় স্থানীয় এলাকাবাসী বাড়ি-ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে পিকআপসহ ৬ ডাকাতকে আটক করে লাকসাম থানা পুলিশে সংবাদ দেন। লাকসাম থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা ডাকাতরা হলো- পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের ভোলাইন গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে রাজু প্রকাশ শাহিন (২৮), তার ছোট ভাই কামাল (২৫), চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মৃত আবদুর রবের ছেলে সোহেল (২৬), ফেনী জেলা সদরের দক্ষিণ চাঁদপুরের মৃত হরেন্দ্র নাথের ছেলে বিমল চন্দ্র নাথ (৪৫), চট্টগ্রামের মোরেলগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মো. আবুল কাশেমের ছেলে আলাউদ্দিন (৩৮), এবং একই জেলার সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের আবদুল জলিলের ছেলে মোহাম্মদ বাবু (২৩)। লাকসাম থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হোসেন জানান, গ্রেফতারকৃত ডাকাতদলের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (নং-চট্ট মেট্টো- ম- ১১-১০১০), একটি খেলনা রিভলবার, একটি কার্টার মেশিন, একটি ছোরা, এসএস পাইপ বক্স, কাঁচি, ধারালো ছেনি, দুইটি পুরাতন মোবাইল ফোন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। ঘটনার আরো তথ্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন