ঢাকা ২৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই ভাস্কর্য ভাঙছে- এমপি বাহার

অনলাইন সংস্করণ
১৩ ডিসেম্বর ২০২০, ৮:২৭ পূর্বাহ্ণ ৪৬ বার পঠিত
যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই ভাস্কর্য ভাঙছে- এমপি বাহার
ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাহাউদ্দিন বাহার বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে-তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে। তারাই আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছে। ওই কুচক্রীরা ভাস্কর্যকে ভয় পায় না, ভয় পায় বঙ্গবন্ধুকে। ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতিবাদী মানবন্ধন ও সমাবেশে অতিথি হিসেবে এমপি বাহার এসব কথা বলেন। সভায় এমপি বাহার আরো বলেন, তিতুমীর বাঁশের কেল্লা তৈরী করে জীবন দিয়েছে স্বাধীনতা দিতে পারে নাই, মাস্টার দা সূর্য সেন অস্ত্রাগার লুন্ঠন করেছে স্বাধীনতা দিতে পারে পারে নাই, প্রীতিলতার জীবন দিয়েছে স্বাধীনতা দিতে পারে নাই, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছে- নেতাজী সুবাস বোস বলেছেন- তোমরা আমাদের রক্ত দাও আমি স্বাধীনতা দিবো। আর আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু বলেছেন- রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো-ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ আতাব উল্লাহ, জেলাপ্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন সরাকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি কুমিল্লা টাউন হল থেকে কুমিল্লা পৌর উদ্যানের সামনের বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন