ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

যশোরে বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

অনলাইন সংস্করণ
১৬ জানুয়ারি ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ ৪০ বার পঠিত
যশোরে বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছার শংকরপুরের কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বেতনা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। এতে বেতনা নদীর পাশে অবস্থিত ঘরবাড়ী হুমকির মুখে পড়েছে।এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা গেছে,ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের রফিকের ছেলে জাহাঙ্গীর কবির নিজের নব নির্মিত ভবনের নিচে ভরাট করার জন্য বেতনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে ১০/১৫ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। এদিকে অবৈধ বালু উত্তোলনের ফলে গ্রামের মানুষ চিন্তিত। ভুক্তভোগীরা জানান, ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা বিলিন হবে। নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ নিজের স্বার্থ হাসিলের জন্য সরকারি ওই আইন অমান্য করে কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ বিষয়ে বালু উত্তোলনকারী জাহাঙ্গীর বলেন,বালু উত্তোলন করা সমস্যা হলে বন্ধ করে দেব। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন,বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিলো না।আপনার মাধ্যামে জানতে পারলাম।বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন