ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

যশোরে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

অনলাইন সংস্করণ
১৬ ডিসেম্বর ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ • ৬৯ বার পঠিত
যশোরে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
হাজারো মানুষের শ্রদ্ধা ও ফুলেল ভালবাসায় সিক্ত হল যশোরের শার্শার কাশিপুরে অবস্থিত ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধের লড়াকু সৈনিক বাংলাদেশের সূর্য্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থল। বিজয় দিবসের প্রথম প্রহরে সমাধিস্থলে রাত ১২টা ১মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় সমাধীস্থলে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি)বদরুল আলম খান, নাভারণ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, ডিহি ইউনিয়ন পরিষদ,ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরী, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেনী পেশার মানুষ। পরে সকাল ১০টায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন ৪৯বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন, ৪৯বিজিবি ব্যাটালিয়নের টু আইসি মেজর তৌফিক,এসএম সুবেদার মেজর জামিরুল, কাশিপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মাহবুব এবং বীরশ্রেষ্ঠের পরিবারের পক্ষে মিরাজুল ইসলাম সায়মুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ। শ্রদ্ধাঞ্জলী শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কওমী বালিকা মাদ্রাসার মোহতামিম মাওলানা কামাল হোসাইন। দিবসটি উদযাপনে কাশিপুরে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে ভোর থেকে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ হাতে শ্রদ্ধাঞ্জলী সহকারে আগমণ ঘটতে থাকে। সূর্য উঠার সাথে সাথে বিভিন্ন বয়সের হাজারও মানুষের উপস্থিতিতে সমাধিস্থল মিলন মেলায় পরিণত হয়।

আরও পড়ুন