ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

যশোরে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক-৪

অনলাইন সংস্করণ
৩১ ডিসেম্বর ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ • ৫৮ বার পঠিত
যশোরে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক-৪
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ২২১বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় মাদক বহনের অভিযোগে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ডিসেম্বর)দুপুরে উপজেলার বাগআঁচড়া-কায়বা রাড়ীপুকুর নামকস্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ফরিদপুর ভাঙ্গা উপজেলার ৪নং ওয়ার্ড ভাঙ্গা গ্রামের রফিকের ছেল শাওন আহম্মদ(৩২),শান্তি কর্মকারের ছেলে সবুজ কর্মকার(৩০),একই এলাকার নিখিল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস(২৫) ও নুরপুর গ্রামের মৃত বাসারের ছেলে তপু (৩০)। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে জানা যায় মাদক ব্যবসায়ী ফেনসিডিলের একটি চালান নিয়ে বাগআঁচড়া-রাড়িপুকুর পাকা রাস্তা হয়ে যশোরের অভিমুখে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।এসময় (ঢাকা মেট্রো গ- ৩২-৮৭৬৮) প্রাইভেটকার তল্লাশি করে ২২১ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন