ঢাকা • ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

যশোরে জোড়া খুনের রহস্য উদঘাটন আটক-১, বার্মিজ চাকু উদ্ধার

অনলাইন সংস্করণ
২২ অক্টোবর ২০২০, ৩:৫৪ অপরাহ্ণ • ৭০ বার পঠিত
যশোরে জোড়া খুনের রহস্য উদঘাটন আটক-১, বার্মিজ চাকু উদ্ধার
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রেমজ সম্পর্কের কারণে ওই দু’যুবক খুন হয়েছে। হত্যাকান্ডে জড়িত আটক এক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী খুনে ব্যবহৃত চাকু ও নিহত একজনের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় জোড়া খুনের চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দুপুরে যশোর পুলিশ অফিস কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি জানান,মেয়েলি ঘটনায় বাদল হোসেন (২২) ও আহাদ মোল্লা (২৫) নামে ওই দুই যুবককে খুন করা হয়। এই খুনের অন্যতম হোতা মানিক নামে এক যুবক। তিনি বলেন,জোড়া হত্যার ঘটনাটি ছিল ক্লুলেস,চাঞ্চল্যকর ও স্পর্শকাতর।এসব বিবেচনায় এটি তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি)।সেই অনুযায়ী ডিবির কর্মকর্তারা তৎপরতা শুরু করেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের জাহিদ হাসান ওরফে মানিক (২৩) নামে এক যুবককে।তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দূরে মোশারফ হোসেন ওরফে টুকু মেম্বারের পুকুর থেকে নিহত বাদল হোসেনের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু সময় পর ঘটনাস্থলের অদূরে জনৈক আলতাফ হোসেনের জমি থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটক মানিক জানায়, প্রেমজ সম্পর্কের কারণে ওই দুই যুবক খুন হয়েছে। নিহত বাদলের সাথে জনৈক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল।সেটা জানতো তার বন্ধু আহাদ।সেও ওই মেয়ের দিকে হাত বাড়ায়।এ নিয়ে দুই জনের মাঝে দ্বন্দ্ব শুরু হলে বাদল তাকে হত্যার পরিকল্পনা করে।এ কাজে ভাড়া করা হয় মানিককে। ঘটনার দিন রাতে কৌশলে বাদল আহাদকে ঢাকুরিয়া গ্রামের উত্তরপাড়ায় মাঠে নিয়ে যায়।সেখানে আগে থেকেই ওৎ পেতে ছিল মানিক।এখানে নিয়ে বাদল ছুরিকাঘাতে ও গলা কেটে হত্যা করে আহাদকে।এ ঘটনা দেখে আবেগে বিচলিত হয়ে মানিক ছুরিকাঘাত করে বাদলকে।এতে বাদলও মারা যায়। গোটা এ ঘটনা মানিক পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে। ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার,অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী,অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম,মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ,ডিআইও-১ মশিউর রহমান,ডিবির ওসি সৌমেন দাস প্রমুখ।

আরও পড়ুন