ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

যশোরে চা দোকানির মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
৮ জানুয়ারি ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ণ • ৬৪ বার পঠিত
যশোরে চা দোকানির মরদেহ উদ্ধার
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর জালাল উদ্দিন বিশ্বাস (৫৮) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭জানুয়ারি) সকালের দিকে উপজেলার খালিয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জালাল ওই গ্রামের আজিবর রহমান বিশ্বাসের ছেলে।খালিয়া মোড়ে তার চা দোকান রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করেন বলে গ্রামবামী জানিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে,জালাল উদ্দিন বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। এরপর কে বা কারা তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। এরপরে ধান ক্ষেতে মরদেহ নিয়ে মাথা ও মুখের উপর মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।সকালে গ্রামের মাঠে খেজুর রস পাড়তে যাওয়ার সময় আবু তালেব নামে এক ব্যক্তি লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর সার্কেলের এএসপি সোয়েব আহমেদ খান, মণিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম,পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ও রাজাগঞ্জ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শাহজাহান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের স্ত্রী শাহিদা বেগম বলেন,প্রতিদিনের ন্যায় ফজরের আজানের আগে দোকানে যান আমার স্বামী। আজও সেই সময়ে উঠে দোকানের উদ্দেশ্যে রওয়ানা হন। পরে সকালে তার মরার খবর পাই।কারো সাথে তার শত্রুতা ছিল কিনা তা জানা নাই। মণিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, কে বা কারা জালাল উদ্দিনকে হত্যা করেছে প্রাথমিকভাবে হত্যার ব্যাপারে কিছু জানা যায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন