ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

যশোরে ইজিবাইকসহ ফেনসিডিল জব্দ আটক ৩

অনলাইন সংস্করণ
২১ জুন ২০২১, ৫:০৪ অপরাহ্ণ • ৫৭ বার পঠিত
যশোরে ইজিবাইকসহ ফেনসিডিল জব্দ আটক ৩
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরে ফেনসিডিলসহ তিন মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এ ঘটনায় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। সোমবার (২১জুন) ভোরের দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন-যশোর বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা দক্ষিনপাড়া গ্রামের মোসলেম আলী গুলদারের ছেলে মোনায়েম গুলদার(৫৯),এবং একই এলেকার মোনায়েম গুলদারের ছেলে লিটন হোসেন(২৮)ও মহিষডাঙ্গা উত্তর পাড়ার মান্নানের ছেলে রিপন প্রধান (২৬) । ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি সোমেন দাশের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় (এসআই) আরিফুল ইসলাম,(এসআই) মফিজুল ইসলাম, পিপিএম এর সমন্বয়ে একটি চৌকশ ডিবি টিম চাচড়া চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।এসময় ৯২ বোতল ফেনসিডিল,২টি অফিসিয়াল বেগ, ৩টি মোবাইল ফোন ও ১টি ইজিবাইকসহ তাদের আটক করা হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন