ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

যবিপ্রবি শিক্ষার্থী মিঠুনের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
১৪ অক্টোবর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ণ • ৬০ বার পঠিত
যবিপ্রবি শিক্ষার্থী মিঠুনের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারী যবিপ্রবির শিক্ষার্থী মিঠুন মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জেলা ইমাম পরিষদ। মঙ্গলবার (১৩ই অক্টোবর) বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেন পরিষদের নেতৃবৃন্দ। এরপর মিছিল শহর প্রদক্ষিণ করে।এসময় হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীরা মিঠুন মন্ডলের শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন।
ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম, প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী, মুজিবুর রহমান, মাওলানা আব্দুল মান্নান,নাজমুল হক, রফিকুল ইসলাম, হামিদুল ইসলাম, নাসীরুল্লাহ,নাজির উদ্দীন,মুফতি শামসুর রহমান,হাফিজুর রহমান,আব্দুর রহমান প্রমুখ।
এর আগে মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সোমবার ভোরে সাতক্ষীরা দেবহাটা উপজেলার নিজ গ্রাম নারিকেলী থেকে তাকে আটক করে পুলিশ। একই দিন যবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় মিঠুন মন্ডলের ছাত্রত্ব সাময়িক বাতিল করা হয়।সে নারিকেলী গ্রামের জুগল মন্ডলের ছেলে ও যবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন