ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মেজর সিনহা হত্যাকাণ্ডের দায় সব পুলিশের নয় : আনিসুল হক

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২০, ১২:২১ অপরাহ্ণ • ৭৬ বার পঠিত
মেজর সিনহা হত্যাকাণ্ডের দায় সব পুলিশের নয় : আনিসুল হক

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের দায় সমগ্র পুলিশ বাহিনীর ওপর বর্তাবে না বলে মনে করেন আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিচ্ছিন্ন একটি ঘটনা দিয়ে পুলিশের সামগ্রিক চিত্র মূল্যায়ন করা ঠিক হবে না।

সম্প্রতি কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় জাগো নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন আনিসুল হক।

মন্ত্রী বলেন, ঘটনাটি যে দুঃখজনক, তা বলার অপেক্ষা রাখে না। তবু তদন্ত ছাড়া কোনো মন্তব্য করা ঠিক হবে না। প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন। দ্রুততম সময়ে তদন্ত শেষ করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

‘এই হত্যাকাণ্ড নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। সেনাপ্রধান, আইজিপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি সিরিয়াসলি দেখা হচ্ছে। আশা করছি তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে।’

‘বিচারহীনতার সংস্কৃতি এবং পুলিশের ক্রসফায়ার নিয়ে সমালোচনা আছে। সিনহা হত্যাকাণ্ডে পুলিশের ওপর মানুষের অনাস্থা বাড়ছে কি-না’—এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সরকার বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করে চলছে। আমরা প্রতিটি ঘটনার তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক বিষয় মূল্যায়ন করা ঠিক হবে না। পুলিশের কেউ এ ঘটনায় দায়ী থাকলে অবশ্যই তার বিচার হবে। কিন্তু একজনের অপরাধের কারণে সবাইকে দোষী সাব্যস্ত করা যায় না।

সিনহা হত্যাকাণ্ডে ষড়যন্ত্র বা বাহিনীর মধ্যকার দ্বন্দ্বের বিষয়টিও উড়িয়ে দেন আইনমন্ত্রী।

আরও পড়ুন