ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

মুরাদনগরে ১১শ’ পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
২৮ এপ্রিল ২০২১, ৪:৪৩ অপরাহ্ণ • ৯৫ বার পঠিত
মুরাদনগরে ১১শ’ পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১১শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে জেলা গোয়েন্দা কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আলালের কান্দি গ্রামের মৃতঃ কুদ্দুস মিয়ার ছেলে মোতালিব মিয়া (৩০) ও পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের মৃতঃ সামসুজ্জামান ছেলে নাছির মিয়া। কুমিল্লা জেলা গোয়েন্দা কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, কিছু মাদকের চালান আটককৃততের বাড়িতে আসছে, এমন গোপন সংবাদের বিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা উপ—পরিদর্শক (ডিবি) সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে নাছির মিয়ার বাড়ী থেকে ৬শ’পিচ ও আলালের কান্দি গ্রামের মোতালিব মিয়ার বাড়ী থেকে ৫শ’ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে। তারা পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আটক দুইজনকে বিজ্ঞ—আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন