ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে সড়কের সংস্কার কাজে অনিয়ম

অনলাইন সংস্করণ
১ এপ্রিল ২০২৪, ৪:২৭ পূর্বাহ্ণ ২৮ বার পঠিত
মুরাদনগরে সড়কের সংস্কার কাজে অনিয়ম
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
নিম্নমানের রাবিশ ইট দিয়ে প্রায় কোটি টাকার সড়কের সংস্কার কাজ করার ঘটনা ঘটেছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাইড়া-সিএন্ডবি সড়কের সংস্কারে কাজে ঘটেছে এই তুঘলকি কান্ড। এই ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে। এরই মধ্যে সড়কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরেজমিনে জানা যায়, মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সিএন্ডবি থেকে বাইড়া সড়কের ১২শত মিটার অংশের সংস্কার কাজ পায় এসএস ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যাতে ব্যায় হবে আশি লক্ষ টাকা। প্রায় কোটি টাকা ব্যায়ে সংস্কার হতে যাওয়া এই সড়কটিতে গত দুই তিনদিন ধরে রাতের আধারে নিম্নমানের মাটি মিশ্রিত রাবিশ ইট দিয়ে রাস্তার মেকাডমের কাজ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে এলাকায় জনসাধারণের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবকরা নিম্নমানের এসব সামগ্রী নিয়ে ফেসবুকে ছবি এবং ভিডিও আপলোড করে প্রতিবাদ জানায়। স্থানীয়রা জানান রাতের অন্ধকারে ঠিকাদারের লোকজন নি¤œমানের মাটি মিশ্রিত রাবিশ ইট দিয়ে রাস্তার কাজ করছে। কাজের অনুপযোগী মালামাল ব্যবহারের কারনেই তারা রাতের অন্ধকারে কাজ করে। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তায় এই মালামাল দিয়ে কাজ করে গেছে। এই সড়কে চলাচলকারী অটোরিক্সা চালক এবং যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব পচাঁ জিনিস দিয়ে রাস্তার কাজ করার থেকে কাজ না করা ভাল। এই সড়ক একমাসও টিকবে না। গুরুতর এই অনিয়মের ব্যাপারে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনাল এর কর্ণধার শামীম হোসেন বলেন কাজটি আমার লাইসেন্সে হলেও কাজটি করছেন ঠিকাদার রফিকুল ইসলাম। বিষয়টি জেনেছি এসব মালামাল সরিয়ে ভাল মালামাল দিয়ে কাজ করা হবে। মুরাদনগর উপজেলা প্রকৌশলী রায়হান আলম বলেন, ঘটনাস্থলে লোক পাঠিয়ে ঘটনার সত্যাতা পাওয়া গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে এগুলো সরিয়ে নিয়ে বলা হয়েছে। না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে সত্যাতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি অর্থে করা কাজের এতো অনিয়ম শক্ত হাতে দমন করা হবে।

আরও পড়ুন