ঢাকা ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

মুরাদনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: শিক্ষক কারাগারে

অনলাইন সংস্করণ
২৮ অক্টোবর ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
মুরাদনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: শিক্ষক কারাগারে
নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন সাজু (৩৯) নামের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষক সাজুকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক সাজ্জাদ হোসেন সাজু, পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও খুলনা জেলার দৌলতপুর থানার সহেশ্বর পাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় , শিক্ষক সাজ্জাদ হোসেন সাজু ভূক্তভোগী ওই শিক্ষার্থীসহ ১০—১২ জনকে সরমাকান্দা এলাকার একটি ভাড়া বাড়িতে প্রাইভেট পাড়াতেন। ভূক্তভোগী শিক্ষার্থী পড়াশোনায় অনেক পিছিয়ে আছে এই কথা বলে শুক্রবারে বন্ধের দিন ফ্রিতে অতিরিক্ত প্রাইভেট পড়তে আসতে বলেন ওই শিক্ষর্থীকে। শিক্ষক সাজুর এমন কথায় রাজি হয়ে গত ২১ অক্টোবর শুক্রবার বিকেলে প্রাইভেট পড়তে গেলে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, বৃহস্পতিবার রাতে ভূক্তভোগী ওই শিক্ষর্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতেই ধর্ষণের অভিযোগে শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন