ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে ভারতীয় আতশবাজীসহ এক চোরাকারবারী আটক

অনলাইন সংস্করণ
২৯ সেপ্টেম্বর ২০২০, ১:৩২ অপরাহ্ণ • ৬৩ বার পঠিত
মুরাদনগরে ভারতীয় আতশবাজীসহ এক চোরাকারবারী আটক
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ এক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে সৈয়দ আশরাফুল আলম (৩৫) নামের চোরাকারবারীকে আটক করা হয়। সৈয়দ আশরাফুল আলম জেলার ব্রাহ্মণপাড়া থানার বালিনা গ্রামের সৈয়দ শরীফুল আলম এর ছেলে। জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ হতে বিপুল পরিমাণ আতশবাজী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে আসামীর বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

আরও পড়ুন