ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

অনলাইন সংস্করণ
২ জুলাই ২০২১, ১১:২৬ পূর্বাহ্ণ • ৬৫ বার পঠিত
মুরাদনগরে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (১৮)। গত সোমবার (২৮ জুন) রাতে উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ জুলাই) ওই গৃহবধূর মা বাদী হয়ে মামলা দায়েরের পর অভিযুক্ত ধর্ষক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেহেদী উপজেলার দারোরা গ্রামের দুলু মিয়ার ছেলে। অভিযোগে জানা যায়, গত প্রায় আড়াই মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। গত সোমবার (২৮ জুন) রাত ৮টার দিকে বাড়ীর পাশের টিউবওয়েলে কাজ করতে গেলে একই এলাকার দুলু মিয়ার বখাটে ছেলে মেহেদী হাসান (২৬) ওই গৃহবধূর মুখ চেপে ধরে তার পড়নে থাকা ওড়না দিয়ে হাত—পা বেধে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে ওই গৃহবধূকে ঘরে না পেয়ে চারপাশে খোজাখুজি করতে থাকে পরিবারের লোকজন। এক পর্যায় বাড়ির পাশের পুকুর পাড় থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে শুক্রবার (২ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন