ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মুরাদনগরে প্রতিবন্ধীর লাশ উদ্ধার পরিবারের দাবি পরিকল্পীত হত্যা!

অনলাইন সংস্করণ
১৮ জানুয়ারি ২০২১, ৪:৫২ পূর্বাহ্ণ • ৭৯ বার পঠিত
মুরাদনগরে প্রতিবন্ধীর লাশ উদ্ধার পরিবারের দাবি পরিকল্পীত হত্যা!
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে মোঃ রবিউল্লাহ (১৮) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীর গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি জমি সংক্রান্ত জেরে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে তাকে। ঘটনাটি উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন রাজাবাড়ী গ্রামে ঘটে। শনিবার সকাল ৬টায় ওই গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুরের দক্ষিণ পারের রেওনা গাছে ঝুলানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোঃ রবিউল্লাহ (১৮) উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোঃ ইউসুফ মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, নিহত রবিউল্লাহ একজন দৃষ্টি প্রতিবন্ধী, সে কোন ভাবেই আত্মহত্যা করতে পারেনা। তার গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্পষ্ট বুঝাযায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিহতের বাবা হাফেজ মোঃ ইউসুফ জানায়, আমার ছেলে শুক্রবার দিবাগত রাতে বলিঘর হুজুরী শাহ মাফিলে যায়, পরদিন সকালে আমার স্ত্রীর কাছে স্থানীয় এক লোক এসে তার মৃত্যুর সংবাদ দিলে আমরা জানতে পারি। তিনি আরো বলেন, আমার নিজ বাড়িতে জায়গা সংক্রান্ত একটি দন্দ আছে, যার রেশ ধরে আমার ছেলেকে হত্যা করা হতে পারে। বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন