ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাতুগলা বাঁধা শিশুর লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
৩১ অক্টোবর ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ণ ৭০ বার পঠিত
মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাতুগলা বাঁধা শিশুর লাশ উদ্ধার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের সাত দিন পর হাত ও গলায় রশি বাঁধা অবস্থায় ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানাপাড় গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আদিবা জাহান মীম (৭)। সে ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে। নিহত আদিবার বাবা হানিফ মিয়া বলেন, আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা ছিল। কেউ আমার মেয়েকে হত্যা করে ফেলে রেখে গেছে। আমি এর বিচার চাই। মেয়ের মৃত্যুতে মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তাঁর বুকফাটা বিলাপে কেঁপে উঠছে পুরো পাড়া। প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কেউ তাঁর কান্না থামাতে পারছেন না। স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, লাশের অবস্থা দেখে মনে হয়েছে, মীম পানিতে ডুবে মারা যায়নি। ঘটনাটি রহস্যজনক। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

আরও পড়ুন