ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

মুরাদনগরে ধর্ষণের চেষ্টায় সাবেক স্বামী কারাগারে

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ৩:৫৯ অপরাহ্ণ • ১০৪ বার পঠিত
মুরাদনগরে ধর্ষণের চেষ্টায় সাবেক স্বামী কারাগারে
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে সাবেক স্ত্রী (১৯)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিহাব উদ্দিন নামের এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত শিহাব উদ্দিন (২২) উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। জানা যায়, গত বছরের অক্টোবর মাসের ৯ তারিখ মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের (১৯)কে ভালোবেসে বিয়ে করেন শিহাব উদ্দিন। বিবাহের দশ মাস পার না হতেই পরিবারের চাপে পরে স্ত্রী (১৯)কে তালাক দেন শিহাব উদ্দিন। তালাকের পরেও নানা অযুহাতে সাবেক স্ত্রীর সাতে দেখা করার চেষ্টা করেন শিহাব। কোন ভাবে কোন কাজ না হওয়ায় মঙ্গলবার ভোরে পাওনা টাকা পরিশোধের কথা বলে ঘরের দরজা খোলতে বলেন শিহাব। পরে সাবেক স্ত্রী সরল বিশ্বাসে ঘরের দরজা খোলা মাত্র ধর্ষণের চেষ্টা চালায় সে। এসময় সাবেক স্ত্রীর চিৎকারে তার বাবা মা ছুটে এসে মেয়েকে উদ্ধার করে মুরাদনগর থানায় খবর দেন। খবর পেয়ে মুরাদনগর থানার এস আই আব্দুল আজিজ ও তার সঙ্গীয়ফোর্সসহ ঘটনাস্থল থেকে শিহাব উদ্দিনকে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ কুমিল্লা টাইমস কে বলেন, সাবেক স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শিহাব উদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন