ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

অনলাইন সংস্করণ
২৫ নভেম্বর ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ • ৬৬ বার পঠিত
মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
আলম সামস, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের উত্তর বাখরাবাদ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ডাকাত সদস্যকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে রামচন্দ্রপুর—মুরাদনগর সড়কের উত্তর বাখরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা হলো, বাঙ্গরা বাজার থানার আমিননগর গ্রামের মোমেন মিয়ার ছেলে সাকিব মিয়া(২২), একই গ্রামের মৃত আক্কল মিয়ার ছেলে ময়নল হোসেন ওরফে আমান(২৯), একই থানার উত্তর বাখরাবাদ গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে বাবু মিয়া(২৭), বি—চাপিতলা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে কাউছার(৩১) এবং মুরাদনগর থানাধীন যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজার সংলগ্ন জাঙ্গাল গ্রামের কবির হোসেনের ছেলে রুবেল(২৮)। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদনগর—রামচন্দ্রপুর সড়কের উত্তর বাখরাবাদ এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদ পেয়ে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৭ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তালা কাটার মেশিন, লম্বা ছুরি, দামা ও লোহার পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বাঙ্গরা বাজার থানা এলাকায় ডাকাতি ও চুরি বন্ধের লক্ষ্যে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। এর ফল হিসেবেই আমরা ৫জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হই। থানায় ডাকাতির মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন