ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১৫ জানুয়ারি ২০২৩, ১২:০৮ অপরাহ্ণ • ৭৩ বার পঠিত
মুরাদনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ০২(দুই) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের উত্তর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াইওড়া গ্রামের মৃত জয় মঙ্গল দাসের ছেলে ইন্দ্রজিত চন্দ্র দাস (৩৪)। জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হাক্কানীর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের উত্তর পাড়া মদিনা জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ইন্দ্রজিত চন্দ্র দাস (৩৪) কে ০২(দুই) কেজি গাঁজাসহ আটক করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন