ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

মুরাদনগরে খাল দখল করে ভবন নির্মাণ

অনলাইন সংস্করণ
২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫০ পূর্বাহ্ণ • ৯২ বার পঠিত
মুরাদনগরে খাল দখল করে ভবন নির্মাণ
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বাজারের পূর্ব পাশে ছালিয়াকান্দি সরকারি খালটি দখল করে রিপন মিয়া নামের এক ব্যক্তি নির্মাণ করেছে এক বিশাল প্রসাদ। অথচ নির্মানের শুরুতেই উপজেলা ভূমি কর্মকর্তার পক্ষ থেকে বাধা দিলেও কোন প্রকার পরিমাপ ছাড়াই গড়ে তুলা হয়েছে ওই প্রসাধ। ফলে স্থানীয়দের আলোচনা—সমালোচনার কেন্দ্র বিন্দু এখন নিরব ভূমিকায় থাকা প্রশাসন। এ ছাড়াও উপজেলার কোম্পানীগঞ্জ বাজার—সদরের মাষ্টার পাড়া—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে সদরের উত্তর পাড়ার সরকারি খাল দখল করে কাঁচা ও পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। খাল দখলে অবলম্বন করা হয় বিভিন্ন কৌশল। প্রথমে খালের ওপর ছাপরা ও মাচা করে অস্থায়ী ঘর নির্মাণ এবং পর্যায়ক্রমে খাল ভরাট ও পাকা ভবন নির্মাণ করা হয়। ছালিয়াকান্দি গ্রামের আব্দুল মালেক বলেন, রিপন এই বিল্ডিং তৈরি করার সময় স্যারেরা আইসা বাধা দিছিলো। পরে হুনি কেমনে কেমনে যানি সামাধান করছে। এখন রিপনের দেহা দেহি অনেকেই এই খালডা দখল করতাছে। তবে এই খালডা আমাদের কৃষি কাজের জন্য বেশ উপকারি। আমরা চাই প্রশাসন যেন তারাতারি খাল উদ্ধার করে আবার আগের মতো করে দেয়। দখলদার রিপন বলেন, এ জায়গা আমার ব্যক্তি মালিকানার। যদি প্রমান হয় আমি সরকারি খাল দখল করছি তাহলে আমি আমার বিল্ডিং ভেঙ্গে ফেলবো। ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের তহসিলদার জাকির হোসেন বলেন, খাল দখল করে রিপন প্রসাদ নির্মাণ করছে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দিয়ে আসি। পরে সিদ্ধান্ত হয় আমাদের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও রিপনের ব্যক্তিগত একজন সার্ভেয়ার দিয়ে জায়গাটি পরিমাপ করা হবে। কিন্তু অনেকদিন হলেও এই পরিমাপের কাজটি আর করা হয়নি। এখানে আমারও সন্দেহ যদি বাংলাদেশ জরিপের ম্যাপ দিয়ে পরিমাপ করা হয় তাহলে রিপনের দালান সরকারি খালে পরবে। এ বিষয়ে আমি লিখিত ভাবে আমার স্যারদেরকে অবহিত করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ভবনটি দেখে আমারো সন্দেহ সঠিক ভাবে পরিমাপ করলে এর বেশ কিছু অংশ খালে নির্মাণ করা হয়েছে। মূলত কিছুদিন আগে আমাদের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বদলি হওয়ায় এ বিষয়ে আর কাজ করা সম্ভব হয়নি। এখন নতুন অফিসার জিনি এসেছেন সে এবিষয়ে কিছুই জানেন না। তবে আমি নিজেই এ বিষয়টি খতিয়ে দেখছি। যদি ওই ভবনটি খালের অংশ দখল করে থাকে। তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন