ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে কৃষকের ফসলি জমি নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সংস্করণ
৯ জানুয়ারি ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ • ৬২ বার পঠিত
মুরাদনগরে কৃষকের ফসলি জমি নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
“বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমি ও আমার পরিবার মিলে অনেক কষ্ট করে দুইটা জমিতে ভুট্টা চাষ করি। ঋণ নেওয়া সব টাকা এই জমির পেছনে খরচ হইছে। আশা ছিল এখান থেকে কিছু আয় হলে কিস্তির টাকা পরিশোধ করব আর বাকি টাকা দিয়ে কষ্টের সংসারে পরিবার নিয়ে কিছুটা হলেও সুখে শান্তিতে দিন কাটাতে পারব। কিন্তু রাতের আধারে কে বা কারা আমার জমির সমস্ত ফসল নষ্ট করে দিছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন পরিবার নিয়ে কিভাবে চলব? কিভাবে কিস্তির ঋণ পরিশোধ করব? আমি এর উপযুক্ত বিচার চাই ভবিষ্যতে যাতে আর কারো এমন ক্ষতি না হয়।” কান্না জড়িত কন্ঠে এভাবেই বলছিলেন ফসলি জমির মালিক কৃষক মোঃ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের একজন দরিদ্র কৃষক। শনিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বিল্লাল হোসেনের ২০ শতাংশ জমির ভুট্টাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে নিজেদের জমি নিয়ে চিন্তায় রয়েছে আশেপাশের সকল কৃষকেরা। ফসলি জমি নষ্ট করে দেওয়ায় ঋণ নেওয়া টাকা পরিশোধ করা নিয়ে বিপাকে পড়েছেন অসহায় কৃষক বিল্লাল হোসেন। স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, সকালে ঘটনাটি শোনার পরেই আমি বিল্লালের জমি দেখেছি। পূর্ব শত্রুতার কারণে এই কাজটি হয়েছে বলে আমার মনে হয়। আগেও তার ধানের জমি নষ্ট করা হয়েছিল। সে বিষয়ে তখন আমাকে কিছু জানানো হয়নি। আমি চাই প্রকৃত দোষীরা প্রকাশ্যে আসুক, তাদের যথোপযুক্ত শাস্তি হোক।

আরও পড়ুন