ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে হত্যা চেষ্টার অভিযোগ

অনলাইন সংস্করণ
২ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ • ৭৫ বার পঠিত
মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে হত্যা চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকায় এক কিশোরীকে অপহরণের চেষ্টাকালে বাঁধা দেয়ায় তার মামাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বুধবার রাতে মুরাদনগর থানায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রাম থেকে এক কিশোরী তার মামাতো ভাই ও মামা সোহেল রানাকে সাথে নিয়ে নগরপাড় ইকরা মাদ্রাসায় যাওয়ার পথে কুলুবাড়ী সড়কের সামনে এলে এখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দেশীয় অস্ত্র হাতে বাখরনগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে কাউছার, হারুন মিয়ার ছেলে হানিফ, শুক্কু মিয়ার ছেলে দেলোয়ারসহ ৮/১০ জন যুবক তাদের গতিরোধ করে কিশোরীকে টেনে হেচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় সাথে থাকা কিশোরীর মামা সোহেল রানা বাঁধা দেয় এবং প্রতিবাদ করে। একপর্যায়ে সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে সোহেল রানাকে বেধরক মারধর করে তাকে গুরুতর আহত করে। এসময় তাদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সোহেল রানাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত রানার পিতা আবদুর রাজ্জাক বাদী হয়ে বুধবার রাতে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী রাজ্জাক জানান, বাখরনগর গ্রামের সন্ত্রাসী কাউছার অনেকদিন ধরে আমার নাতনীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। ২মাস আগে সে আমার নাতনীকে অপহরণ করে নিয়ে গেলে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি। সে আবারও একই কাজ করতে চেষ্টা করেছে। আমি তার কঠিন বিচার দাবী করছি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন