ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে আর্সি নদী থেকে মাটি উত্তোলন: ২ ড্রেজার মেশিন জব্দ ও মামলা

অনলাইন সংস্করণ
২২ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ ৪১ বার পঠিত
মুরাদনগরে আর্সি নদী থেকে মাটি উত্তোলন: ২ ড্রেজার মেশিন জব্দ ও মামলা
  • আলম সামস, বাঙ্গরাবাজার থানা:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্সি নদী ও কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ ও ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। এছাড়া ড্রেজার মেশিনের মালিক উপজেলার দিঘিরপাড় গ্রামের মাহবুব আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মীর্জাপুর-কামাল্লা সড়কের কালিপুরা বাজার এলাকার এলাকায় এ অভিযান চালিয়ে ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা। জানা যায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মতিন মাতু মিয়া ডিলারের ছেলে মাহাবুব আলমে কালিপুরা বাজার এলাকার নার্সারির পাশের আর্সি নদী ও কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ড নাজমুল হুদা এই অভিযান পরিচালনা করেন। এ সময় ২টি ড্রেজার মেশিন জব্দ ও ১৫০টি পাইপ ধ্বংস করার নির্দেশ ও মেশিনের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার মো: আলাউদ্দিন ভূইয়া জনী’র নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন