ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মুরাদনগরে অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

অনলাইন সংস্করণ
২৫ ফেব্রুয়ারি ২০২১, ৮:৩৩ পূর্বাহ্ণ • ৫৫ বার পঠিত
মুরাদনগরে অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাস-চাপৈর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় গত ৩ বছর ধরে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। আর এতে করে আশ-পাশের সকল জমির পার ভেঙ্গে পরছে সেই ড্রেজার গর্তে। যা পরবর্তীতে নাম মাত্র টাকা দিয়ে ক্রয় করে নেন সেইসব ফসলি জমি। আর কেউ যদি জমি বিক্রয় করতে না চায় তাহলে রাতের আধারে জোর করে কেটে নেওয়া হয় সেই জমির মাটি। স্থানীয় কৃষকরা আরো জানান, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার খৈয়াখালী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ইউসুফ আলী তার জমির পাশে বসানো অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ করে। তার এই লিখিত অভিযোগের পরও অবৈধ ড্রেজার বন্ধ না করায় আমাদের এই মানববন্ধন কর্মসূচি। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি আমরা তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে, দ্রুত অভিযান চালিয়ে ড্রেজার বন্ধসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খুব দ্রুতই আমার লোকজন পাঠিয়ে খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা শূন্য সহনশীলতা অবস্থায় আছি।

আরও পড়ুন