ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মা হচ্ছেন আনুশকা শর্মা

অনলাইন সংস্করণ
২৭ আগস্ট ২০২০, ৬:৪৩ পূর্বাহ্ণ ৪২ বার পঠিত
মা হচ্ছেন আনুশকা শর্মা
বিনোদন ডেস্কঃ দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও কেউ স্বীকার করেননি। অবশ্য চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন বহুদিন। তাই গুঞ্জন চাউর হয়েছিল, সন্তানসম্ভবা এ অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। মা হতে চলেছেন এ ডিভা। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে আনুশকা শর্মা ও বিরাট কোহলি এ খবর প্রকাশ্যে আনেন। সেখানে হাস্যোজ্জ্বল যুগলের ছবিও শেয়ার করা হয়। লেখেন, ২০২১ সালের জানুয়ারিতে মা হচ্ছেন আনুশকা। ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুই দিগন্তের তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এ যুগল প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। একে অন্যের শক্তির উৎস এ তারকা-যুগল। ২০১৮ সালে মুক্তি পায় আনুশকা শর্মার সর্বশেষ সিনেমা ‘জিরো’। বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছিল এই সিনেমা। যদিও তাঁর সেরেব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাই ভিন্দার চরিত্রটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি এই অভিনেত্রীর। তবে নিয়মিত প্রযোজনা করছেন এ সুন্দরী। সংবাদঃ এন টিভি

আরও পড়ুন