ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মামুনুল হক ও বাবুনগরীর বিরুদ্ধে মামলা

অনলাইন সংস্করণ
৭ ডিসেম্বর ২০২০, ৬:০৫ পূর্বাহ্ণ ৫২ বার পঠিত
মামুনুল হক ও বাবুনগরীর বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্কঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলাসহ অপমানজনক, অগ্রহণযোগ্য এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কার্যকলাপের কারণে হেফাজতে ইসলামীর নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকসহ ৩জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। সোমবার সিএমএম কোর্টে এই আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। আবেদনে বলা হয়, হেফাজত নেতারা দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক আমিনুল ইসলাম বুলবুল মামলার আবেদন করেন। আজই এই আবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মামুন, হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করেছেন। এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলাসহ অপমানজনক, অগ্রহণযোগ্য এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কার্যকলাপের কারণে মামুনুল হক ও জুনায়েদ বাবুনগরী গংদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিশান মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর এ আবেদন করেন।

আরও পড়ুন