ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

মজুরির টাকা ভাগাভাগির ঘটনায় সংঘর্ষ; যুবক খুন

অনলাইন সংস্করণ
৫ এপ্রিল ২০২১, ৭:৫০ পূর্বাহ্ণ • ৯০ বার পঠিত
মজুরির টাকা ভাগাভাগির ঘটনায় সংঘর্ষ; যুবক খুন
হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মজুরির টাকার ভাগ নিয়ে মোবারক হোসেন (৪৫) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীমদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন (৪৫) শ্রীমদ্দি গ্রামের আবুল হাসেমের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৫ হাজার টাকায় চুক্তিতে ড্রেন পরিষ্কারের কাজ পায় দড়িচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. সবির মিয়া (৫০)। পরে মো. সবির মিয়া, মোবারক হোসেন ও চাদবাদশা মিলে কাজ শুরু করেন। দুই দিন কাজ করার পরেও মোবারক হোসেন কোনো টাকা পায়নি। টাকা চাইলে মো. সবির মিয়া বলেন- কাজ শেষ না হওয়ার আগে ঠিকাদার কোনো টাকা দেবে না। শনিবার রাতে ড্রেন পরিষ্কার কাজে গিয়ে মোবারক হোসেন জানতে পারে মো.সবির মিয়া ঠিকাদারের কাছ থেকে ৬ হাজার টাকা পেয়েছেন। কিন্তু মোবারক হোসেন ও চান বাদশাকে কোনো টাকা দেননি। তারা আগের মজুরি দাবি করলে এ নিয়ে এদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মোবারক হোসেন কানের নিচে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, প্রাথমিক তদন্তে মজুরির টাকা ভাগ নিয়ে মারামারির ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন